দীপিকা ও রণবীর

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সম্প্রতি তাদের কন্যার নাম প্রকাশ করে অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন। গত সেপ্টেম্বর মাসে ভূমিষ্ঠ হওয়া তাদের মেয়ের নাম নিয়ে এতদিন তারা প্রকাশ্যে কিছু জানাননি। তবে দিওয়ালির বিশেষ মুহূর্তে সেই প্রতীক্ষার অবসান হল। দীপিকা ১ নভেম্বর তার ইনস্টাগ্রামে একরত্তির একটি ছবি পোস্ট করেন, যেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না, তবে ছোট্ট গোলাপি পোশাক পরা পায়ের ঝলক দেখা যাচ্ছে।

চা বাগানে কাঁটাতারের ফাঁদে আটকা পূর্ণবয়স্ক চিতাবাঘ

 ‘ওয়েলকাম বেবি গার্ল’ নাম কি

ছবিটি পোস্ট করে দীপিকা জানান, তাদের কন্যার নাম রেখেছেন ‘দুয়া’। দীপিকা ক্যাপশনে লেখেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ প্রার্থনা। আমাদের মনের সমস্ত ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে।

কালীপুজোয় নিষিদ্ধ বাজি ও শব্দ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ

এই মধুর ঘোষণার সঙ্গে সঙ্গেই বলিউড মহল থেকে শুরু করে তাদের অসংখ্য অনুরাগী শুভেচ্ছায় ভরিয়ে দেন দীপিকা-রণবীরকে। আলিয়া ভাট, ওরির মত তারকারা তাদের ভালবাসা ও অভিনন্দন জানান। গত সেপ্টেম্বর মাসে, যখন তাদের কন্যার জন্ম হয় তখন দীপিকা ও রণবীর এক পোস্টে জানিয়েছিলেন, ‘ওয়েলকাম বেবি গার্ল’ এবং জন্মের তারিখ ৮.৯.২০২৪ উল্লেখ করেছিলেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর