damodar-river-ilish-fish-comeback-20-years

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর :সম্প্রতি দামোদর নদে একটি ইলিশ মাছ ধরা পড়ার খবর সামনে এসেছে। যা দুই দশক পরে নদীতে ইলিশের উপস্থিতির ইঙ্গিত দেয়। পূর্ব বর্ধমানের জামালপুরে এই ইলিশটি ধরা পড়ে, এবং এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে দামোদরের ইলিশ দেখতে স্থানীয় বাজারে ভিড় জমে যায়। জানা গেছে, ধরা পড়া ইলিশ মাছটির ওজন প্রায় ১ কেজি।

বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে মহুয়া মৈত্রের অন্তর্ভুক্তির দাবিতে তৃণমূলের চিঠি

কত দাম মাছের ?

তপন বিশ্বাস নামে এক মৎস্যজীবীর জালে এই মাছটি ধরা পড়ে। জামালপুর বাসস্ট্যান্ডের আড়তে নিলামের মাধ্যমে মাছটির দাম ১২০০ টাকা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত ২১০০ টাকায় বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী এবং আড়তদাররা জানান, গত ২০ বছরে এই প্রথমবার দামোদরে ইলিশ মাছ ধরা পড়েছে।

কোন ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গমনের সুফল মিলতে চলেছে !

ডিভিসির বাঁধ থেকে জল ছাড়ার ফলে নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হলে নোনা জল থেকে মিষ্টি জলে ডিম পাড়তে আসা ইলিশ মাছগুলো দামোদরে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মৎস্যজীবীরা আশাবাদী যে, এক মাছ ধরা পড়ার মানে আরও ইলিশ আসার সম্ভাবনা রয়েছে।

পিংক ফ্লয়েডের গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি হোল ৪০ কোটি ডলারের চুক্তিতে

এদিকে, বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির প্রক্রিয়া আবার শুরু করেছে। ১২ অক্টোবরের মধ্যে ২৪২০ টন ইলিশ রফতানির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের ৪৯টি প্রতিষ্ঠান এ ব্যাপারে অনুমতি পেয়েছে, যার মধ্যে ৪৮টি ৫০ টন করে এবং একটি ২০ টন ইলিশ রফতানি করবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর