জলমগ্ন কলকাতা

ব্যুরো নিউজ ২৫ অক্টোবর : বৃহস্পতিবার রাতে ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মধ্যবর্তী এলাকায় প্রবল ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল ঘটে। সকাল সাড়ে আটটা নাগাদ এই প্রক্রিয়া শেষ হয়।ডানার দাপটে বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি, ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল। উপকূলবর্তী এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।

আধার কার্ড বয়সের প্রমাণপত্র নয় নির্দেশ দিল সুপ্রিম কোর্টের

কলকাতায় রেকর্ড বৃষ্টি ।

কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে, যেখানে বৃষ্টির পরিমাণ ১১১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। হলদিরাম চত্বরে হাঁটু জল জমে গেছে এবং যানবাহন ধীর গতিতে চলাচল করছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টি চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা ও ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ জেলার ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করেছেন। তিনি দুপুর ১টায় ঝড়প্রভাবিত জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন। যদিও ঘূর্ণিঝড়ের শক্তি কিছুটা কমেছে, তবে তার প্রভাবেই উপকূলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে।

কৃষ্ণনগরে ছাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুঃ পুলিশি হেফাজতে ধৃত যুবকের ভবিষ্যৎ অনিশ্চিত

রাত পেরিয়ে সকাল পর্যন্ত নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ধীরে ধীরে শুরু হয়েছে ট্রেন পরিষেবা। জেলাগুলি জুড়ে চলছে প্রবল বৃষ্টি এবং জলমগ্ন হচ্ছে বিভিন্ন এলাকা, ফলে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর