কুকুরছানাকে

ব্যুরো নিউজ ৯ নভেম্বর : উলুবেড়িয়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বাহিরতফা গ্রামে এক নৃশংস ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ একটি কুকুর ঘরের মধ্যে সন্তান প্রসব করলে দম্পতি গণেশ মণ্ডল ও জগবন্ধু মণ্ডল ৯টি কুকুরছানাকে একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়।

বউবাজারে মেট্রোর কাজ দ্রুত শেষের নির্দেশ – শিয়ালদা-এসপ্ল্যানেড সংযোগে নতুন লক্ষ্য

অভিযোগ অস্বীকার অভিযুক্তের স্ত্রীর

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ যা জানাজানি হতেই শুক্রবার স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ জানায়। শনিবার সকালে কুকুরছানাগুলি পুকুরে ভেসে ওঠে যা দেখেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়।অভিযুক্ত গণেশ ও জগবন্ধু ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছেন। গণেশের স্ত্রী দেবশ্রী মণ্ডল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘কুকুরটি কখন ঘরে ঢুকেছিল জানি না। আমরা ছোট ঘরে থাকি, তাই কুকুরছানাগুলোকে রাস্তার ধারে রেখে এসেছিলাম। কোনও পুকুরে ফেলা হয়নি।’’

আপনার কি থেকে থেকেই মুড সুইং হয়ে যায় ? আজই জেনে নিন সহজ কিছু উপায় এবং সঠিক পরামর্শ

তিনি এটিকে গ্রামের মানুষজনের মিথ্যা অভিযোগ বলে দাবি করেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর