সিপিএমের সদস্যপদ থেকে তন্ময় ভট্টাচার্যের সাময়িক সাসপেনশন

ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:সিপিএম সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যকে ছয় মাসের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করতে। বুধবার দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ৩০-৩১ ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠকে প্রস্তাবটি পেশ করা হবে। রাজ্য কমিটি এই সিদ্ধান্তে সিলমোহর দিলে তা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হচ্ছে।

ফিরহাদ হাকিমের মন্তব্যে বিতর্ক: বাংলাদেশের পরিস্থিতি কি মূল কারণ?

সাসপেন্ড করার সিদ্ধান্ত


তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ এক মহিলা সাংবাদিককে সাক্ষাৎকারের সময় তিনি অশালীন আচরণ করেন। অভিযোগটি প্রথম প্রকাশ্যে আসে গত ২৭ অক্টোবরো।ওই সাংবাদিক ফেসবুক লাইভে ঘটনাটি তুলে ধরেন। এই অভিযোগ খতিয়ে দেখতে সিপিএম একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে।তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মহিলার অভিযোগের সমর্থনে সুনির্দিষ্ট ছবি বা ভিডিও প্রমাণ মেলেনি। তবে অন্যান্য সাক্ষ্যপ্রমাণ থেকে দেখা গেছে, তন্ময়ের এই ধরনের আচরণের প্রবণতা আগে থেকেও ছিল। শুধু সাংবাদিক মহলেই নয়, দলের অভ্যন্তরেও তার আচরণ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে।তদন্ত কমিটি তন্ময়ের আচরণকে “অশালীন এবং অভব্য” হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এর ফলেই তাকে ছয় মাসের জন্য প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সাল বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে জেনে নিন

তন্ময়ের ঘনিষ্ঠ মহলের দাবি, জেলা সম্মেলনে তাকে বাধা দেওয়ার জন্য দলের কিছু অংশ ষড়যন্ত্র করছে। তবে সিপিএমের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করেছে, এটি কোনো অন্তর্ঘাত নয় বরং তার আচরণের জন্যই শাস্তি।এই সাসপেনশনের ফলে তন্ময় জেলা সম্মেলনে অংশ নিতে পারবেন না। যদিও তার ঘনিষ্ঠরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক অন্তর্ঘাত বলছেন, তৃণমূল নেতারা মনে করছেন, দলের শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ জরুরি ছিল।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর