৪০ লক্ষ টাকার  হীরের আংটি

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : সম্পর্ক ভাঙার পর বাগদানের আংটি কার কাছে থাকবে—এই প্রশ্ন বহুদিন ধরেই বিতর্কের বিষয়। সম্প্রতি আমেরিকার ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। ৪০ লক্ষ টাকার একটি হীরের আংটি নিয়ে শুরু হওয়া মামলায় আদালতের সিদ্ধান্ত এখন অনেকটাই স্পষ্ট করেছে এই বিষয়টি।

দুই সন্তানের জন্য সম্পত্তি ভাগ নিয়ে গায়িকা জোজোর স্পষ্ট সিদ্ধান্ত

জনসনের পক্ষে রায়

ক্রস জনসন এবং ক্যারোলিন সেটিনো নামে এক দম্পতি ২০১৬ সালে প্রেমে পড়েন। একসঙ্গে ভ্রমণ, উপহার এবং আংটি পরিয়ে এনগেজমেন্ট পর্যন্ত সম্পর্ক এগিয়ে যায়। ২০১৭ সালে জনসন বিয়ের জন্য প্রস্তুতি শুরু করলেও পরিস্থিতি বদলে যায় তার প্রস্টেট ক্যানসার ধরা পড়ার পর। এসময় জনসন অভিযোগ করেন, সেটিনো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন। এমনকি, একটি অজানা ব্যক্তির সঙ্গে সেটিনোর কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে আসে।এই সমস্ত ঘটনার পর জনসন সম্পর্ক ভেঙে দেন এবং আংটি ফেরত চান। কিন্তু সেটিনো আংটি ফেরাতে অস্বীকার করেন। বিষয়টি আদালতে ওঠে সুপ্রিম কোর্ট নতুন নিয়মের প্রেক্ষিতে রায় দেয় যে বাগদানের আংটি কোনো সাধারণ উপহার নয়। এটি সম্পর্কের প্রতিশ্রুতির প্রতীক। যদি সম্পর্ক ভেঙে যায় এবং ক্রেতা নির্দোষ প্রমাণিত হন তাহলে আংটি অবশ্যই তার কাছে ফিরিয়ে দিতে হবে। জনসনের পক্ষে রায় দিয়ে সেটিনোকে আংটি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মমতার দার্জিলিং সফরঃ পাহাড়ে তৃণমূলের নতুন ভরসা অনীত থাপা

এই রায়ে আগের নিয়ম বদলে গেছে। আগে আংটি উপহার হিসেবে বিবেচিত হত এবং ফেরত দেওয়া বাধ্যতামূলক ছিল না। কিন্তু এখন সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে দোষের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।এই মামলার রায় কেবল জনসন এবং সেটিনোর জন্য নয়, বরং ভবিষ্যতে এমন ঘটনার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আদালতের মতে, বাগদানের আংটি ক্রেতার সম্পত্তি, এবং সম্পর্ক শেষ হলে তা ফেরত দেওয়া উচিত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর