২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কংগ্রেস নেতৃত্বের বৈঠক

ব্যুরো নিউজ,১ ডিসেম্বর:বাংলার আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করতে বলেছেন কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর।তিনি দলের নেতাদের পরামর্শ দিয়েছেন, ২০২৬-এর ভোটে কোন কোন আসনে কংগ্রেস লড়তে পারবে তা চিহ্নিত করে এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পাশাপাশি, সংগঠনকে শক্তিশালী করতে পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশে সন্ন্যাসীদের গ্রেফতারি নিয়ে উত্তেজনা চরমে

সমঝোতার পক্ষেও মত


সম্প্রতি রাজ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সিতাই আসনে কংগ্রেসের ভোট কিছুটা বাড়লেও বাকি পাঁচটি কেন্দ্রে খারাপ ফল হয়েছে।এর পরেই মীর প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি উদাহরণ হিসাবে ঝাড়খণ্ডের নির্বাচনের কথা তুলে ধরেন, যেখানে কংগ্রেস তার স্থানীয় শক্তিকে গুরুত্ব দিয়ে কাজ করেছে।মীর বলেন, বাংলাতেও একইভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং যেসব আসনে কংগ্রেস লড়তে পারবে, সেগুলি চিহ্নিত করে প্রস্তুতি শুরু করা উচিত। বৈঠকে কংগ্রেসের কিছু নেতারা বামেদের সঙ্গে সমঝোতার পক্ষেও মত দিয়েছেন।

ট্যাব দুর্নীতিঃ গ্রাহক পরিষেবা কেন্দ্রের আড়ালে কীভাবে চলছে প্রতারণা?

এ দিন কলকাতা বিমানবন্দরে মীরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পরবর্তী সময়ে বিধান ভবন পর্যন্ত একটি মিছিলও বের করা হয়। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য সহ অনেক প্রবীণ নেতা বৈঠকে অংশ নেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর