শিল্পীদের মারধরের

ব্যুরো নিউজ ৯ নভেম্বর : পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন সোনার বাংলা ক্লাবের বিচিত্রা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো একদল নৃত্যশিল্পীকে। অভিযোগ, ক্লাবের কিছু সদস্য তাদের হট নাচের নামে পোশাক খোলার দাবি জানান।এ নিয়ে আপত্তি জানালে শিল্পীদের উপর নেমে আসে আক্রমণ।

চলন্ত ট্রেনে এক তরুণীকে নিয়ে অশ্লীল আলোচনা করায় শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার ৩।

অশ্লীল নাচ করতে বাধ্য করা হয়

এক নৃত্যশিল্পী জানান, অনুষ্ঠানের জন্য তিন ঘণ্টা চুক্তি ছিল, অথচ পাঁচ ঘণ্টা ধরে তাদের জোরপূর্বক আটকে রাখা হয়। এমনকি, অশ্লীল নাচ করতে বাধ্য করার চেষ্টা চালানো হয়। শিল্পীদের প্রতিবাদে শুরু হয় মারধর, এবং মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার কেমন যাবে রাশি অনুযায়ী আপনার দিনটি? কি বলছে জ্যোতিষশাস্ত্রমতে

বিষয়টি নিয়ে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। শিল্পী সংগঠন বিএসএফইউ’র সভাপতি প্রবীণ পট্টনায়কের সহায়তায় থানায় যোগাযোগের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর