child-ants-incident-shantipur

ব্যুরো নিউজ ১৯ অক্টোবর : শান্তিপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। পাঁচ বছর বয়সি এক শিশু মসকরা করেছে বলে অভিযুক্ত প্রতিবেশী যুবক তাকে ‘শাস্তি’ দিতে হাত-পা বেঁধে পিঁপড়ের চাকের মধ্যে ফেলে দেয়। শুক্রবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিবার স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে।

লোন নিলে ছুতোনাতা দিয়ে টাকা তোলা যাবে না: RBI

বাচ্চাটির বাবা মা কি বলছেন ?

শিশুটির বাবা জসিদ আলি ধাবক এবং মা রেজিনা বিবি বৃহস্পতিবার বিকেলে তাদের ছেলে রাজীবকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজি করতে গিয়ে তারা তাকে মাঠের কাছে হাত-পা বাঁধা অবস্থায় পিঁপড়ের চাকের ওপর পড়ে থাকতে দেখেন। শিশুটি পরে মাকে জানায় যে প্রতিবেশী ইসমাইল তাকে এইভাবে ফেলে দিয়েছে। সাইফুল নামের একজন যুবক তার সাহায্য করেছে বলেও অভিযোগ উঠেছে। বাচ্চাটির বাবা জানান, “আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ খবর আসে যে আমার ছেলে কোথাও পাওয়া যাচ্ছে না। পরে খুঁজতে গিয়ে দেখি তাকে ওই অবস্থায় ফেলে রেখেছে।”

সলমন খানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ,কি পদক্ষেপ নেওয়া হল?

অভিযোগকারী এবং অভিযুক্ত একই পাড়ার বাসিন্দা হওয়ায় ঘটনার রাতেই স্থানীয়রা নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করে। কিন্তু শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর