
নদিয়ার ধানতলায় ফের ১০ বাংলাদেশি গ্রেফতার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ব্যুরো নিউজ ২৭ মে : পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা অব্যাহত। সম্প্রতি নদিয়ার কুলগাছি গ্রামে এক নবজাতক ও ছ’জন মহিলা সহ মোট ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ধানতলা পুলিশ। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত এই ঘটনাটি সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি অভিযানের সময় ঘটে বলে জানিয়েছেন সীমান্ত পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সোমনাথ ঝা। নদীয়ার কুলগাছিতে ১০ বাংলাদেশি আটক পুলিশ সূত্রে



























