
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতর্কে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ !
ব্যুরো নিউজ ৬ জুন : দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ যেন কমছেই না। মন্দিরের নির্মাণ কাজ থেকে শুরু করে উদ্বোধন পর্যন্ত নানা বিতর্কের জন্ম দিয়েছে, আর এবার সেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে মন্দিরের ‘প্রসাদ’। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এটি হিন্দুদের আস্থায়




























