
বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী | শীত কাটিয়ে গরমের পূর্বাভাস
ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি: দিন যাওয়ার সাথে সাথে বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। বিদায়ের মুখে শীত। আর এর মধ্যেই মুড সুইং করছে বঙ্গের আবহাওয়া। দঃ বঙ্গ থেকে কার্যত বিদায় নিয়েছে শীত। ফলে চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রা। তৈরি হয়েছে একটা অস্বস্তিকর পরিবেশ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দঃ বঙ্গে আপাতত তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই। বঙ্গে কমেছে শীত, মিলেছে গরমের পূর্বাভাস



























