
অসুস্থ বালু! তাই আদালতে হাজিরা নয়!
ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর: অসুস্থ বালু! তাই আদালতে হাজিরা নয়! রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার কথা বারবার বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে যাওয়ার সময়েও একই কথা বলেছেন তিনি। এমনকি তিনি এও জানান যে, তাঁর শরীরের বাঁদিকটা ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে। সূত্রের খবর, সেই অসুস্থতার কারণেই আজ, বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে পারছেন না জ্যোতিপ্রিয়। কী কী সুবিধা পান জেলবন্দিরা?


























