
প্রকাশ্যে বৃদ্ধকে কুপিয়ে খুন
ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: প্রকাশ্যে বৃদ্ধকে কুপিয়ে খুন ফের কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত তারদহ বাজার এলাকায়। সোমবার ভোরে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম ভোলা শেখ। তার বয়স ৬৭ বছর। পারিবারিক বিবাদের জেরে রবিবার রাতে তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগের আঙুল উঠেছে তাঁর ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে। সূত্রের



























