
ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত ১
ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত ১ ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো বিতন বিশ্বাস নামের এক ব্যাক্তিকে। জানা গিয়েছে, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ৩২ হাজার ৬৩৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যাক্তির বিরুদ্ধে। ধৃত ওই ব্যাক্তি হালিশহরের বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।




























