
হারানো সময়ের স্মৃতি,পুজোর দিনগুলোর ফিরে দেখা
ব্যুরো নিউজ ৫ সেপ্টেম্বর: পুজোর দিনগুলোতে হারানো সময় যেন বারবার হাতছানি দেয়। মনে পড়ে কত সুন্দর স্মৃতি! কলকাতার পুজো আর শহরতলির পুজোর চিত্র তো একদম আলাদা। আমাদের কাছে পুজো মানেই ছিল ঠাকুমার হাতে তৈরি কুচো নিমকি। সেই সঙ্গে নারকেল নাড়ু, ছাপা সন্দেশ ও গজা। তবে আমার সবচেয়ে প্রিয় ছিল সেই নিমকি, যা মুখে দেওয়ার পর জিভের সঙ্গে অসাধারণ এক সম্পর্ক



























