
কলকাতার পুজোয় ডাক্তারদের নতুন উদ্যোগ
ব্যুরো নিউজ, ৯ অক্টোবর :ধর্মতলার ধরনা মঞ্চে ৭ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসে আছেন। এরই মধ্যে ডাক্তারদের আহ্বানে গতকাল এক মহামিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার ঘোষণা করেন, ষষ্ঠী অর্থাৎ ৯ অক্টোবর কলকাতা জুড়ে ‘মৃত মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে পরিক্রমা’ করা হবে। এ ছাড়া, আজ সকালে আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতাদের স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।



























