
বাজি কিনতে গিয়ে প্রাণ গেল দশ বছরের শিশুর
ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর :কালীপুজোর আনন্দে বাজি কিনে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল ছোট্ট সৌভিক হালদার (১০)। দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় মহেশতলার সম্প্রীতি উড়ালপুলের উপর, চন্দননগরের কাছে। সূত্রের খবর অনুযায়ী, অভিজিৎ হালদার (২০) এবং তার ছোট ভাই সৌভিক কলকাতা থেকে বাজি কিনে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ



























