
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়
সুস্মিতা হালদার, ১০ মেঃ (Latest News) ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায় রাজভবনের কাছে একটি বহুতলে বুধবার বেলায় আগুন লেগে যায়। রাজভবনের প্রায় উল্টোদিকেই রয়েছে এই বহুতল, নাম শরাফ হাউস। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এই শরাফ হাউজে বহু অফিস রয়েছে। প্রাথমিকভাবে যা জানা গেছে তা হল, এই বিল্ডিংয়ে রয়েছে সেন্ট্রাল ব্যাংকের একটি শাখা। তার ওপরে




























