
‘মৃত্যুর কার্নিভাল’
লাবনী চৌধুরী, ২৯ আগস্ট: ‘মৃত্যুর কার্নিভাল’। শুনতে অবাক লাগলেও এটাই সত্যিৎ। যুব-ছাত্র অধিকার মঞ্চের ডাকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত করা হয় ‘মৃত্যুর কার্নিভাল’। মঙ্গলবার দুপুর ১টায় নবম-দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা কার্নিভালে অংশ নিলেন অভিনব উপায়ে। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানরত যুব-ছাত্র অধিকার মঞ্চের অবস্থান-আন্দোলনের আজ ৯৯৮তম দিন। স্কুল সার্ভিস কমিশনের অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে নবম-দ্বাদশ যুব-ছাত্র অধিকার মঞ্চ সার্বিকভাবে




























