
মালদহে চিকুনগুনিয়ার থাবা, আতঙ্কিত গ্রামবাসীরা
ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে সম্প্রতি ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া। শুরুতে চিকিৎসকরা বিষয়টি ডেঙ্গির মতো ভেবেছিলেন। কিন্তু পরে পরীক্ষায় জানা যায় এটি চিকুনগুনিয়া। গ্রামে অন্তত ২৪ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। এই কারণে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বীরভূমে যুবকের খণ্ডিত দেহ উদ্ধার, উত্তাল এলাকায় উত্তেজনা রক্তের নমুনা



























