স্লিপিং বিউটি বা ঘুমন্ত রাজকুমারী গল্পটা আমরা সবাই জানি

ব্যুরো নিউজ,২৫ জানুয়ারি :রূপকথার গল্পের মতো একটি ঘটনা ঘটেছিল সুইডেনের এক ছোট্ট শহর ওকনোতে। অনেক বছর আগে, এক তরুণী ঘুমিয়ে পড়েছিলেন এবং তার ঘুম ভাঙতে লেগেছিল ৩২ বছর। নিশ্চয়ই মনে পড়ছে সেই স্লিপিং বিউটি বা ঘুমন্ত রাজকুমারী সম্পর্কে, যেখানে রাজকুমার এক টুকরো সোনালি কাঠি ছোঁয়ালেই ঘুম ভাঙবে। কিন্তু বাস্তবে এমন এক ঘটনার সাক্ষী ক্যারোলিনা ওলসন, যিনি ৩২ বছর ধরে ঘুমিয়ে ছিলেন।

 পেশির নমনীয়তা বাড়ানোর সহজ উপায় হল এই আসন। রোজ অভ্যাস করুন অবশ্যই ফল পাবেন

কি হয়েছিল?

১৮৭৫ সালে ক্যারোলিনা একটি দুর্ঘটনার শিকার হন, তার মুখ ফুলে গিয়েছিল এবং দাঁতে প্রচণ্ড যন্ত্রণা ছিল। পা পিছলে পড়ে গিয়ে শরীরে কিছু সমস্যার সৃষ্টি হয়, কিন্তু সে সময় ডাক্তারি সাহায্য নেওয়ার প্রবণতা ছিল না। সুতরাং, ক্যারোলিনার মা-বাবা তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, আর তাতে ঘুমিয়ে পড়ে ক্যারোলিনা। কিন্তু ঘুম যে এত দীর্ঘ হবে, তা কেউ কল্পনাও করেনি। প্রথমে, সবাই ভাবল যে হয়তো কিছু সময় পরেই ঘুম ভেঙে যাবে, কিন্তু দিন মাস, বছরের পর বছর পেরিয়ে গেলেও ঘুম ভাঙল না।এসময় ক্যারোলিনার বাবা-মা তাদের মেয়ের জন্য ডাক্তারদের কাছে সাহায্য চাইলেও কোনো কাজ হয়নি। সবাই জানত, এটি হয়তো একটি বিরল এবং অজানা রোগ, কিন্তু তাদের কাছে চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত টাকা ছিল না। বছরগুলো চলে যায়, বাবা-মা মারা যান, ভাইয়েরা তার খেয়াল রাখত। কিন্তু ক্যারোলিনার ঘুমের কোনো পরিবর্তন হয়নি।

নুসরত জাহান তার বোল্ড ফটোশুটে উত্তাপ ছড়ালেন এবং তিনি নিজের শর্তে জীবন উপভোগ করছেন

অবশেষে, ৩২ বছর পর একদিন, সেই মাহেন্দ্রক্ষণ এল। ক্যারোলিনা হঠাৎ ঘুম থেকে উঠলেন। তিনি নিজেকে চেনেননি, কারণ বয়সের সাথে সাথে তার শরীরও অনেক বদলে গিয়েছিল। প্রথমে একটু বিভ্রান্তি হলেও, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসাবিদ্যা পরে জানায় যে, ক্যারোলিনা প্যারালিটিক ডিমেনশিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এটি পরিচিত, তবে সে সময় এটি সম্পর্কে কোনো ধারণা ছিল না।তবে, ক্যারোলিনা আরো ৪২ বছর বেঁচে ছিলেন। তবে তার দীর্ঘ ঘুম একটি অদ্ভুত রহস্য এবং কৌতূহল সৃষ্টি করে। ঘুমের প্রয়োজন সবাই অনুভব করেন, কিন্তু যখন সেই ঘুম এত দীর্ঘ হয়, তখন তা শুধু একটি অদ্ভুত গল্পই হয়ে ওঠে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর