PM direct call to Rekha, what conversation for 15 minutes?

ব্যুরো নিউজ, 25 মার্চ, পুস্পিতা বড়াল: বসিরহাট লোকসভা কেন্দ্রে বিরাট চমক বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণায়। রেখা পাত্র বিজেপি প্রার্থী হয়েছেন বসিরহাট থেকে। আর সন্দেশখালির আন্দোলনের মুখ হলেন এই রেখা। সন্দেশখালি যে এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু তা বলাইবাহুল্য। গ্রামের মহিলারা একের পর এক যে আন্দোলনে নেমেছিলেন, তাতে বিজেপি পাশে দাঁড়িয়েছিল। এমনকী স্বয়ং সন্দেশখালির মহিলাদেরও আনা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতে। তিনি তাঁদের সঙ্গে কথাও বলেন।

অযোধ্যার রাম মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে সীতা মন্দির! কোথায় হবে এই মন্দির? c

টিভির পর্দায় চন্দ্রযান-৩! মূল চরিত্রে কে?

সন্দেশখালি যে এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু তা বলাইবাহুল্য।

লোকসভায় সন্দেশখালির আন্দোলনের মুখকে বিজেপি নিয়ে যেতে মরিয়া। অনেকেই আবার বিজেপির মাস্টারস্ট্রোক বলছেন একে। তাঁকে প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে। তৃণমূলের প্রার্থী হিসাবে এই আসনে রয়েছেন নুরুল ইসলাম। আর রেখা পাত্রকে প্রার্থী করা হল সেখানেই।

রেখা বিজেপি প্রার্থী হয়ে এদিন বলেন, ‘সর্বদাই মা-বোনদের পাশে থাকব। মাননীয় নরেন্দ্র মোদিজি আমাকে বেছে নিয়েছেন। আমার মতো গ্রামের মহিলাকে উনি বেছে নিয়েছেন। চিরকাল এখানকার মা বোনেদের হয়ে আমি কথা বলব।’

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর