নাবালক শ্যালককে অপহরণ

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : বহরমপুরের বদরপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে টাকা আদায়ের লক্ষ্যে নিজের নাবালক শ্যালককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শহরের একটি হোটেল থেকে ওই নাবালককে উদ্ধার করে এবং অভিযুক্ত জামাইবাবু নকুল গোয়েলকে গ্রেপ্তার করে।

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

অভিযান চালিয়ে নাবালককে উদ্ধার করে

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ছয় মাস আগে বদরপুরের কৃষ্ণা ঠাকুরের সঙ্গে আগ্রার বাসিন্দা নকুল গোয়েলের বিয়ে হয়। প্রথমে শ্বশুরবাড়িতে থাকলেও নকুল পরে আগ্রায় চলে যান কিন্তু স্ত্রী বদরপুরেই বাপের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে নকুল তার স্ত্রীকে ফোন করে জানান ডেলিভারি বয় খাবার নিয়ে এসেছে এবং তার ছোট শ্যালককে (দ্বিতীয় শ্রেণির ছাত্র) খাবার আনতে পাঠাতে বলেন। খাবার আনতে গিয়ে নাবালক নিখোঁজ হয়ে যায়। এর পর নকুল ফোন করে মোটা টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি জানিয়ে পরিবার বহরমপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত নড়েচড়ে বসে এবং শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে নাবালককে উদ্ধার করে।

এবার মেট্রোর ধাঁচে নির্ধারিত সময়সারণি মেনে চলবে শহরের বাস

অভিযুক্ত নকুলকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গেছে, নকুলের বিরুদ্ধে তার স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। তবে মুক্তিপণের নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনা ঘটেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর