নেতিবাচক

ব্যুরো নিউজ, ৭ নভেম্ববর :উৎসবের এই সময় বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো যেমন আনন্দের, তেমনই নিজের ঘরেও ইতিবাচক পরিবেশ বজায় রাখা জরুরি। নেতিবাচক শক্তি অনেক সময় আমাদের চারপাশের উচ্ছ্বাস ও সুখকে ম্লান করে দিতে পারে। কিন্তু কয়েকটি সহজ উপায়ে ঘরকে শুদ্ধ রাখলে ইতিবাচক শক্তি বয়ে আসবে, মনেও থাকবে শান্তি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই নেতিবাচকতা দূর করা যায়।

খাবার খাচ্ছেন বিছানায় বসে? সংসারে অমঙ্গল ডেকে আনছেন না তো আপনি

জেনে নিন সহজ কিছু উপায়

বাড়িতে থাকা সাধারণ মশলা দারচিনি শুধু রান্নাতেই নয়, ঘরের নেতিবাচকতা দূর করতে কার্যকরী। বাড়ির কোণায় দারচিনি ছড়িয়ে দিন। এতে নেতিবাচক শক্তি দূরে থাকবে।

কলা পাতায় খাবার খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে?আপনি কি জানেন

শুধু চুলের যত্নেই নয়, রোজমেরি বাড়ির শুদ্ধতা রক্ষার জন্যও উপকারী। দরজার কাছে রোজমেরির ডাল রেখে বা বারান্দার পাশে গাছ লাগিয়ে রাখুন, যা আপনার ঘরকে নেতিবাচক শক্তির প্রভাব থেকে দূরে রাখবে।

শব্দের তরঙ্গ ঘর থেকে নেতিবাচক শক্তি অপসারণে কার্যকরী। তাই বাড়িতে ঘণ্টা বা তিব্বতি সিংগিং বাটি রাখতে পারেন, যা ইতিবাচকতার পথ তৈরি করবে।প্রাচীন হিন্দু রীতিতে কর্পূরের ব্যবহার শুদ্ধিকরণের জন্য প্রাচলিত। কর্পূর জ্বালিয়ে ধোঁয়া বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে দিন, এটি ঘরকে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত করবে।

২০২৫ সালে শনির মীন রাশিতে প্রবেশ, কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে?

ঘরের মূল দরজার কাছে সাদা মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘরে ইতিবাচক শক্তি জমা হয়। সাদা মোমবাতি শুদ্ধতা এবং সুরক্ষার প্রতীক।অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। নিয়মিত ঘর পরিষ্কার করে ফেলুন, যা ইতিবাচক শক্তির অবাধ যাতায়াত নিশ্চিত করে।

ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাসের মতো এসেনশিয়াল অয়েল ঘরে রাখুন। এর ঘ্রাণ মনকে শান্ত ও ইতিবাচক রাখতে সাহায্য করে।এক বাটিতে নুন মিশিয়ে ঘরের কোণে রেখে দিন। মাঝে মাঝে সেই জল পাল্টে নিন। এটি ঘর থেকে নেতিবাচকতা দূর করে ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর