বোমাতঙ্ক

ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর :সম্প্রতি আবারও বিমান বোমাতঙ্কের ঘটনা ঘটেছে যা উদ্বেগ বাড়িয়েছে। কলকাতা বিমানবন্দরে একাধিক বিমানে বোমা থাকার হুমকি দেওয়ার পর জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপের পরেও এমন ঘটনা ঘটল। টুইটারে দেওয়া হুমকিতে বলা হয়েছিল যে বিমানে বোমা রাখা আছে। ফলে ঝুঁকি না নিয়ে ১১টি বিমানকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

সাধারণ মানুষের খাবার জন্য মুগ ও মুসুর ডালের দাম নিয়ন্ত্রণ রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

কোন দিকে ধরে এগোচ্ছে ঘূর্নিঝড় ‘ডানা’ ল্যান্ডফল !

ইন্ডিগোর ৭টি বিমানে, আকাশা-এর ১টি, স্পাইস জেটের ১টি ও অ্যালায়েন্স এয়ারের দুটি -সহ মোট ১১টি বিমানে এই আতঙ্ক ছড়িয়েছে। বিমানগুলি অবতরণের পর আইসোলেশন বে-তে নিয়ে তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। তবে, এসব বিমানে কিছুই পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, টুইটে লেখা ছিল, ‘এয়ারপোর্টের ভিতরে ও বিমানে বোমা রেখেছি। কেউ বেঁচে ফিরবে না। এটি তোমাদের শেষ দিন।’ তদন্তে জানা গেছে এই ভুয়ো বার্তা বিদেশ থেকে ছড়ানো হচ্ছে। যার মধ্যে লন্ডন ও জার্মানির উল্লেখ রয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর