চঞ্চল চৌধুরী আটক

ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমান থেকে নামিয়ে আটক করা হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।ঘটনাটি আজকের নয়। প্রায় সতেরো দিন আগে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী।  তবে বিমান যাত্রার শুরুতেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা কর্মকর্তা তাকে প্রশ্ন করেন তিনি কি দেশ ছেড়ে পালাচ্ছেন? চঞ্চল তখন জানান তিনি কাজের জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন। কিন্তু তারপরও বিমানে ওঠার পর চঞ্চল চৌধুরীকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাকে গৃহবন্দি করে রাখা হয়, এমনটাই জানা গেছে।

দিঘার জগন্নাথ ধামঃ রাজনীতির আবহে মুখ্যমন্ত্রীর মন্দির দর্শন

“পদাতিক”


বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিছু মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। তার সরকার পতনের পর দেশটির পরিস্থিতি খুবই অস্থির। সরকারবিরোধী আন্দোলন এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর বারবার সামনে আসছে। তাছাড়া অনেক বিখ্যাত ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এর মধ্যে ক্রিকেট তারকা শাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তাজার নামও রয়েছে।

মন্দারমণির বেআইনি হোটেল ভাঙা স্থগিত, নতুন শুনানি জানুয়ারিতে

এমন পরিস্থিতিতে চঞ্চল চৌধুরী যিনি বাংলাদেশের পাশাপাশি ভারতেও জনপ্রিয় তার আটক হওয়ার বিষয়টি দেশের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় “পদাতিক” ছবিতে মৃণাল সেনের চরিত্রে তিনি অভিনয় করেছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর