সন্তান

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শিলিগুড়ি মহকুমারর ফাঁসিদেওয়ার শৈলানী জোত গ্রামের বাসিন্দা বৃষ্টি বিশ্বাসের পরিবারের অভিযোগ তাদের সদ্যোজাত ছেলেকে বদলে দেওয়া হয়েছে মেয়ে শিশুর সাথে। বৃহস্পতিবার রাতে বৃষ্টি দেবী পুত্র সন্তানের জন্ম দেন বলে পরিবারের দাবি। সন্তানের জন্মের পর পরিবারের সদস্যদের জানানো হয় শিশুটি ছেলে এবং কাগজেও স্বাক্ষর করানো হয়। তবে শুক্রবার সকালে হাসপাতাল থেকে জানানো হয় তাদের কন্যা সন্তান হয়েছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ বিদায় নিলেও ধানের পর আলুচাষও সংকটে মাথায় হাত চাষিদের

কি ভাবে বদল ঘটল ?

বাবার মৃত্যুর পর এনসিপিতে যোগ দিলেন জিসান সিদ্দিকীঃ বান্দ্রা পূর্ব কেন্দ্রে নতুন লড়াই

ঘটনার আকস্মিকতা এবং বিভ্রান্তিতে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় বচসা। তাদের অভিযোগ রাতেই পুত্র সন্তান দেখিয়ে পরিবারের কাছে প্রমাণপত্রে সই নেওয়া হয়েছিল। কিন্তু সকাল হলেই ছেলে বদলে মেয়ে হয়ে যায় কীভাবে তা তাদের কাছে এক রহস্য। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন তারা এবং হাসপাতালের নার্স ও কর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ মুখ্য সচিবকে

বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে পুত্র সন্তানই তুলে দেয়। ঘটনা সম্পর্কে মেডিক্যাল কলেজের সহকারী সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় জানান, ‘একটি মৌখিক অভিযোগ পেয়েছি। কীভাবে এই ঘটনা ঘটল তা আমরা খতিয়ে দেখছি।’

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর