archana-vijaya-glamour-social-media

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :চল্লিশের কোঠা পার হলেও, গ্ল্যামারের দ্যুতি ছড়াতে একেবারেই পেছনে নেই অর্চনা বিজয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন কলকাতার এই সুন্দরী। অর্চনা এক সময় আইপিএলের অন্যতম গ্ল্যামারাস সঞ্চালিকা ছিলেন। বর্তমানে হকি ইন্ডিয়া লিগের নিলামে তার উপস্থিতি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুজো, পরিবারের সঙ্গে কাটছে মিষ্টি মুহূর্ত

অর্চনা বিজয়ের নতুন রূপে ঝলক

কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্চনা, জকি হিসেবেও পরিচিত। হকি ইন্ডিয়া লিগের নিলাম চলাকালীন তিনি ভারতীয় ডিফেন্ডার লভদীপের বিডের সময় বলেন, ‘বেচারা লভদীপ। কেউ তাকে ভালোবাসে না।’ এই মন্তব্যের পর নেটদুনিয়ায় তার ১২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

প্রতিবার আনন্দ নিয়ে মন্ডপে যাই ঢাক বাজায় কিন্তু এবার কিছুই করিনি! কি ঘটল অপরাজিতার জীবনে?

এখন অনেকেই তার আচরণকে পেশাদারিত্বের বাইরে বলে সমালোচনা করছেন। তবে তার সঞ্চালনাশৈলী নিয়ে স্মৃতিচারণাও করছেন অনেক দর্শক। আইপিএলের সময়, মায়ান্তি ল্যাঙ্গার ও মন্দিরা বেদীর সঙ্গে অর্চনা বিজয়ও দ্যুতি ছড়াতেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর