অঙ্গনওয়াড়ি

ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :দেগঙ্গার উত্তরপার পাটনা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারে টিকটিকি পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই খাবার ছোট ছোট শিশুদের খাওয়ানো হয়েছিল অনেকে না জেনেই সেই খাবার খেয়েও ফেলে। এক অভিভাবক প্রথমে খাবারে টিকটিকি দেখতে পান। আর সাথে সাথেই বিষয়টি জানালে আতঙ্কিত অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দ্রুত দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ছোটেন।

দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর

১৪ শিশুকে পর্যবেক্ষণে রাখলেন চিকিৎসকরা

আর জি করে নির্যাতিতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি শুভেন্দুর

হাসপাতালে প্রাথমিক পর্যবেক্ষণে ১৪ জন শিশুকে রাখা হয়। এদের শারীরিক অবস্থার প্রতি নজর রাখা হচ্ছে। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। তবুও বিষয়টি নিয়ে আতঙ্কিত অভিভাবকরা তাদের সন্তানদের জন্য উদ্বিগ্ন।

এই ধরনের ঘটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলছে। এর আগেও বিভিন্ন মিড ডে মিলে সাপ, ব্যাঙ, টিকটিকি, এমনকি মাকড়সা পাওয়া যাওয়ার খবর মিলেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর প্রতি যথেষ্ট নজরদারির অভাব রয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। বেশ কয়েকবার এই কেন্দ্রগুলো পরিদর্শন করার জন্য টিম পাঠানো হয়েছে। তবে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি এমনটাই স্থানীয়দের দাবি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর