আম্বানির

ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :জুলাই মাসে ধনকুবের মুকেশ ও নীতা অম্বানি তাদের ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ে রাজকীয়ভাবে সম্পন্ন করেছেন। এই বিয়ের পরপরই শুরু হয় আরেকটি গুঞ্জন—অম্বানি পরিবারের ছোট বৌমা রাধিকা মার্চেন্ট নাকি সন্তানসম্ভবা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই মা হতে চলেছেন রাধিকা। ফেব্রুয়ারিতেই জন্ম নিতে পারে অনন্ত ও রাধিকার প্রথম সন্তান। যদিও অম্বানি পরিবারের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবুও বলিউডের অন্দরে এই খবর নিয়ে জোরদার চর্চা চলছে।

শীতের পথে বাংলার আকাশে মেঘ-রোদের লুকোচুরি, আসছে উত্তরে হাওয়া

সত্যি কি মা হচ্ছেন রাধিকা ?

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে রাধিকার কিছু ছবি ও ভিডিও দেখে এই গুঞ্জন আরও জোরালো হয়। বিভিন্ন ছবিতে তাকে পেটে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যা থেকে অনেকে ধারণা করেন তিনি সন্তানসম্ভবা। এমনকি দীপাবলির পার্টিতেও রাধিকাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়। একটি প্যাস্টেল রঙের ডিজাইনার শাড়িতে তাকে দেখে অনেকের মনে এই ধারণা আরও দৃঢ় হয় যে মা হওয়ার খবরটি হয়তো সত্যি।

পরীক্ষায় টোকাটুকি রুখতে এসওপি, লাইভ স্ট্রিমিং হবে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে

কিন্তু এই জল্পনার মাঝেই দিওয়ালি উৎসবে রাধিকা নিজের চিরাচরিত রূপেই উপস্থিত হয়ে সব গুজব নস্যাৎ করেন। ফ্যাশনেবল পোশাকে রাধিকার এই উপস্থিতি দেখে অনেকেই নিশ্চিত হন যে মা হওয়ার খবরটি নিছকই রটনা। কিছু দিন আগেই তার জন্মদিনও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়, এবং সেখানেও রাধিকাকে দেখে মনে হয়নি যে তিনি সন্তানসম্ভবা।

শুক্রবার রাশি অনুযায়ী আপনার জন্য কি অপেক্ষা করছে? দেখুন জ্যোতিষ শাস্ত্রে

বিয়ের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মীয় স্থানে রাধিকাকে অনন্তের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। যা তাদের সুখী দাম্পত্য জীবনের প্রতিচ্ছবি। যদিও দুই ভাইয়ের মধ্যে বিভেদ নিয়ে কিছুদিন আগে কিছু রটনা শোনা গিয়েছিল, তবু তা ভিত্তিহীন বলে মনে করছেন সবাই।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর