[rank_math_breadcrumb]
উজ্জ্বল ও স্বাস্থকর চুল

ব্যুরো নিউজ,২৫ জানুয়ারি :শীতকালে চুল পড়া এবং জেল্লাহীন চুল হওয়া একটি সাধারণ সমস্যা। অনেকেই পার্লারে গিয়ে চুলের যত্ন নেন, কিন্তু সেই খরচ অনেকটাই বেশি। তবে জানেন কি, মাত্র ৫ টাকায় চুলের যত্ন নেওয়া সম্ভব? সহজ একটি ঘরোয়া উপায়ে আপনি নিজের চুলের ঘনত্ব ও জেল্লা বাড়াতে পারেন।

গাজরের রস চুলের ঘনত্ব বাড়াতে সত্যিই সহায়ক নাকি শুধুই মিথ? জানুন

সেটা কি?

নারকেল তেল চুলের যত্নের একটি অমূল্য উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। নারকেল তেলে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা চুলের জন্য উপকারী। তবে এই তেলের কার্যকারিতা আরও বাড়ানোর জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল ও ত্বকের কোষকে রক্ষা করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়।

আপনার চুলকে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য কি করবেন জেনে নিন

এখন আপনি কীভাবে ব্যবহার করবেন এই টোটকাটি?

প্রথমে নারকেল তেল হালকা গরম করুন, তারপর তাতে ২ চামচ তেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মেশান। এই তেলটি আঙুল দিয়ে চুলের গোড়ায় লাগান এবং খুব হালকা হাতে ১৫ মিনিট ম্যাসাজ করুন। এর ফলে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এক ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই উপায়টি অনুসরণ করলে, এক মাসের মধ্যে চুলের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন।এছাড়া, ভিটামিন ই চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং চুলকে মজবুত করে। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। বাজারে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, কিন্তু নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুলের সমন্বয়ে এই সস্তা এবং কার্যকরী উপায়টি চুলের জন্য আদর্শ।তাহলে আর দেরি না করে, আজই ট্রাই করুন এই ঘরোয়া উপায়টি এবং উপভোগ করুন সুন্দর, ঘন এবং জেল্লাদার চুল।

https://www.youtube.com/live/r2VB8GdUDVQ?si=Wfx6Num7uD6CMUL4

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর