কেন এ আর রহমানের সঙ্গে কাজ করতে চাননি অভিজিৎ ভট্টাচার্য?

ব্যুরো নিউজ, ৪ জানুয়ারি :বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য প্রায় ৬ হাজার গান গেয়েছেন, কিন্তু এ আর রহমানের সুরে মাত্র একটি গান গেয়েছেন তিনি। এটা কাকতালীয় নয়, বরং একটি সচেতন সিদ্ধান্ত ছিল অভিজিৎয়ের। সঙ্গীত পরিচালক রহমানের কাজের পদ্ধতির সঙ্গে তিনি সহমত ছিলেন না, তাই সচেতনভাবেই রহমানের সঙ্গে কাজ করেননি।

জাহ্নবীর মধ্যে শ্রীদেবীর ছায়া নেই বললেন রামগোপাল বর্মা

কেন?

একটি সাক্ষাৎকারে অভিজিৎ জানান, “রহমানের মতো সঙ্গীত পরিচালকদের নিয়মিত কাজ করার অভ্যেস নেই। আমি ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত। আমি বুঝি না, সৃজনশীলতার নামে যদি রাত্রি ৩:৩৩ নাগাদ আমাকে গান রেকর্ড করতে বলা হয়, তাহলে এর মানে কী?”এছাড়া, একবার অভিজিৎ রহমানের সঙ্গে কাজের জন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন অনু মালিক, আনন্দ-মিলিন্দ, যতিন-ললিতের মতো প্রথম সারির সুরকারদের সাথে। কিন্তু রহমানের সঙ্গে দেখা হয়নি। হোটেলে দীর্ঘ সময় অপেক্ষা করার পর, সকাল ২টো নাগাদ স্টুডিয়োয় যেতে বলা হয় তাঁকে।

“বিয়ে নয়, সিঙ্গল থাকার স্বাধীনতা!”ঃ নতুন প্রজন্মের মূল মন্ত্র এটাই

তবে সেখানে পৌঁছানোর পরও দেখা যায়, রহমান নেই এবং তাঁর সহকারী অভিজিৎকে গান গাওয়ার জন্য চাপ দিতে থাকেন।এই সব ঘটনার পর, অভিজিৎ রহমানের কাছ থেকে একাধিক বার উত্তর চেয়েছিলেন, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এই অভিজ্ঞতার পর থেকেই রহমানের কাজের পদ্ধতির প্রতি বিরোধিতা জানিয়েছিলেন অভিজিৎ। তাঁর মতে, সঠিক সময়ে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর