[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে অবশেষে চালু হতে চলেছে কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মানুষ। এই যোজনার আওতায় উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে বলে জানা গেছে। তবে, সব ধরনের চিকিৎসা কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আসবে না। কোন কোন ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না, তা জেনে রাখা জরুরি। আয়ুষ্মান ভারত যোজনার বাইরে রয়েছে বেশ কিছু নির্দিষ্ট চিকিৎসা ও পরিষেবা।

এর মধ্যে প্রথমেই আসে ওপিডি (আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট) চিকিৎসা। শুধুমাত্র ডাক্তারের কাছে দেখিয়ে বাড়ি ফিরে এলে তার খরচ এই প্রকল্পে কভার করা হয় না। একইভাবে, শুধুমাত্র টেস্টের খরচও এর অন্তর্ভুক্ত নয়, যদি না তা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়। দুর্বলতা কাটাতে বা স্বাস্থ্য ঠিক রাখতে ভিটামিন, টনিক এবং সাপ্লিমেন্টের খরচও সাধারণত মেলে না, তবে গুরুতর অসুস্থতার চিকিৎসায় চিকিৎসক প্রয়োজনীয় মনে করলে কভারেজ মিলতে পারে। রুটিন দাঁতের চিকিৎসা, যেমন দাঁত পরিষ্কার, নিয়মিত চেকআপ বা ক্যাভিটি ফিলিং এই প্রকল্পের আওতায় পড়ে না। যদিও দুর্ঘটনা, টিউমার বা গুরুতর আঘাতের কারণে দাঁত বা চোয়ালের চিকিৎসার প্রয়োজন হলে তা আয়ুষ্মান ভারতের আওতায় আসবে। প্রজনন সংক্রান্ত চিকিৎসা যেমন আইভিএফ (IVF) এবং অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তিও এই যোজনার সুবিধা থেকে বাদ।

পাশাপাশি, কসমেটিক সার্জারি, ওজন কমানোর অপারেশন এবং ট্যাটু রিমুভালও এর অন্তর্ভুক্ত নয়। উল্লেখ্য, সরকারি কর্মচারী, আয়করদাতা, ESIC সুবিধাভোগী এবং যাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, তারা এই আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর