[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ভারতে এক বিশাল সাফল্য অর্জন করেছে, যেখানে প্রথমবারের মতো বিপুল পরিমাণ ‘কেপ্টাগন’ (Captagon) মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা অনুযায়ী, ‘অপারেশন রেজপিল’-এর মাধ্যমে উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় ১৮২ কোটি টাকা। তদন্তকারীদের মতে, এই ভয়ংকর মাদক, যা ‘জেহাদি ড্রাগ’ নামেও পরিচিত, সন্ত্রাসবাদী সংগঠনগুলি হামলার আগে ব্যবহার করে থাকে।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘ নজরদারি ও গোপন অভিযানের ফলেই এই সাফল্য এসেছে। জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ মাদক ভারতের বাজারের জন্য ছিল না, বরং আন্তর্জাতিক পাচারচক্র ভারতকে একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছিল। প্রাথমিক অনুমান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই চালান পাঠানোর পরিকল্পনা ছিল। এই ঘটনায় এনসিবি এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভারতকে মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহারের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেপ্টাগন মূলত অ্যামফিটামিন শ্রেণির এক ধরনের উদ্দীপক মাদক, যা মানুষের স্নায়ুতন্ত্রে সরাসরি প্রভাব ফেলে এবং শরীরে অস্বাভাবিক শক্তি, উত্তেজনা ও ভয়হীনতা তৈরি করে। এটি সেবনের পর ঘুম বা ক্লান্তি অনুভূত হয় না।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ বা হামলার মতো সহিংস কার্যকলাপে জড়িত থাকার জন্যই জঙ্গিরা এই মাদক ব্যবহার করে থাকে। আন্তর্জাতিক নিরাপত্তা মহলের মতে, সিরিয়া ও মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন, বিশেষ করে ইসলামিক স্টেটের জঙ্গিদের মধ্যে এর ব্যাপক প্রচলন রয়েছে। এই উদ্ধারকে ‘মাদকমুক্ত ভারত’ অভিযানের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর