[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ কলকাতার গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার রেশ কাটতে না কাটতেই শহরে ফের বেআইনি নির্মাণের ভয়াবহ চিত্র সামনে আনল কলকাতা পুরসভা । পুরসভার বিল্ডিং বিভাগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, শহরের বুকে প্রায় ৩০০০ বেআইনি বহুতল মাথা তুলে দাঁড়িয়েছে, যা পুরসভার নজরদারিতে রয়েছে। এর মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি তিলজলা এবং তপসিয়া এলাকায়, যেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এই পুরো বেল্টটিকেই পুরসভা সবথেকে বিপজ্জনক বা ‘রেড জোন’ বলে ঘোষণা করেছে।

পুরসভা সূত্রে খবর, শুধুমাত্র তিলজলা-তপসিয়া এলাকাতেই আনুমানিক ১০০০ বেআইনি বহুতল ভাঙার অপেক্ষায় রয়েছে। গত দুই দশকে এই এলাকার প্রায় ৭০ শতাংশ ভবনই নাকি কোনও রকম সরকারি অনুমতি বা পুরসভার নকশা ছাড়াই তৈরি হয়েছে। তিলজলা ছাড়াও কলকাতার আরও বেশ কিছু এলাকা এই তালিকায় রয়েছে, যার মধ্যে একবালপুর, খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াব্রুজ, বড়বাজার, চিতপুর এবং ইএম বাইপাস সংলগ্ন কলোনি এলাকাগুলি উল্লেখযোগ্য। এই সমস্ত স্থানেও কয়েকশো অবৈধ নির্মাণ মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। রিপোর্টে আরও একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

তিলজলা-তপসিয়া বা বড় বাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে পুর কর্মীদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হচ্ছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব, হুমকি এবং মারধরের আশঙ্কায় অনেক সময় ইঞ্জিনিয়াররাও ওই সমস্ত এলাকায় ঢুকতে ভয় পাচ্ছেন। নজরদারির অভাব এবং দেরিতে পদক্ষেপ নেওয়ার ফলেই এই সমস্যা আরও প্রকট হচ্ছে। তবে সম্প্রতি অবৈধ নির্মাণের এই রমরমা রুখতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কলকাতা পৌরসভা এবং সিইএসসই-কে যৌথভাবে এই সমস্ত বেআইনি নির্মাণ অডিট করতে হবে। আইন অমান্য করে তৈরি করা এই সমস্ত ভবনের বিদ্যুৎ এবং জলের সংযোগ অবিলম্বে কেটে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর