[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ কেন্দ্রীয় সরকারের জ্বালানি নীতিতে এল বড়সড় পরিবর্তন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে এবং অপরিশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দিল্লি নতুন কৌশল গ্রহণ করেছে। এর ফলে ডিজেল ও বিমান জ্বালানির রপ্তানি শুল্ক কমানো হয়েছে, অন্যদিকে পেট্রোলের উপর রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন শুল্ক কাঠামো শনিবার থেকেই কার্যকর হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ডিজেলের উপর রপ্তানি শুল্ক লিটার প্রতি ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫ টাকা এবং বিমান জ্বালানির উপর ৩৩ টাকা থেকে নামিয়ে ১৬ টাকা করা হয়েছে। তবে পেট্রোলের উপর রপ্তানি শুল্ক ৩ টাকা বাড়িয়ে প্রতি লিটারে ১৬.৫ টাকা করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগামহীন বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে চাপের কারণেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে। সরকারের যুক্তি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির আর্থিক চাপ কমাতেই এই পদক্ষেপ।

ডিজেল ও বিমান জ্বালানির উপর শুল্ক কমালে রপ্তানিতে গতি আসবে এবং সংস্থাগুলির আয় বাড়বে। পেট্রোলের উপর কর বৃদ্ধি করে বাজারে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা হয়েছে। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, দেশের অভ্যন্তরে জ্বালানি সংকটের আশঙ্কা থাকা সত্ত্বেও ডিজেল ও বিমান জ্বালানির রপ্তানি শুল্ক কমানো মানে পরোক্ষে আরও বেশি রপ্তানিকে উৎসাহ দেওয়া, যা ভবিষ্যতে অভ্যন্তরীণ বাজারে চাপ বাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর