[rank_math_breadcrumb]

 ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ প্রথমবার প্রশাসনিক বৈঠক করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ হুগলি নদী সংলগ্ন একটি হোটেলে পৌঁছন তিনি। সেখানে জেলার পুলিশকর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যু এবং ভোট-পরবর্তী হিংসা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের বিধায়ক ও দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠকে বসেন।

আশা করা হচ্ছে, এদিনই ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক নতুন প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে সামনে রেখে আজ ফলতা বিধানসভার জন্য একটি কর্মীসভা করেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে থেকে এই সভা শুরু হয়।

বিজেপি সূত্রে খবর, ফলতা ৮৩ বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এই কর্মীসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দলের দাবি, এটি কার্যত একটি “মেগা র‍্যালি” হিসেবেই দেখা হচ্ছে, যা ফলতা দখলকে বিজেপির জন্য মর্যাদার লড়াইয়ে পরিণত করেছে। আগামী ১৯ মে ফলতায় রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সফরের আগে তিনি টলিউডের মেগাস্টার মিঠুন চক্রবর্তীর বাড়িতেও গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর