[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপার (IMPA) সভাপতি পদ থেকে পিয়া সেনগুপ্তর ইস্তফার দাবি উঠেছে। একাধিক বিরোধী প্রযোজক এই দাবি তুলেছেন। বৃহস্পতিবার এই বিষয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও, সেখানে উপস্থিত ছিলেন না ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত। শুধু তাই নয়, তাঁর কমিটির অন্য সদস্যরাও বৈঠকে অনুপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে পিয়া সেনগুপ্ত বৈঠকে যোগ দিতে পারেননি। এই প্রসঙ্গে হল মালিক তথা পরিবেশক শতদীপ সাহা জানিয়েছেন, পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবিতে তাঁরা অনড়। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। তিনি বলেন, “বাংলায় বহু প্রযোজক কাজ করতে চান, কিন্তু এখানে এত নিয়মের বেড়াজালে তা সম্ভব হয়ে ওঠে না। আমার জানা নেই, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এমন নিয়ম রয়েছে কি না। ভুল হতেই পারে, কিন্তু সেগুলি সংশোধন করে ঠিক পথে চলাই মানুষের ধর্ম। বিনোদন জগৎ যত স্বচ্ছ থাকবে, ততই তার জন্য মঙ্গল।”

প্রযোজকদের এই দাবিতে চলচ্চিত্র মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পিয়া সেনগুপ্তের অনুপস্থিতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী দিনে এই বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর