[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ  ঘরের অন্দরসজ্জায় ইনডোর প্ল্যান্টের গুরুত্ব বাড়ছে। এগুলি কেবল সৌন্দর্যই বাড়ায় না, মন ও শরীর সতেজ রাখতেও সাহায্য করে। বাস্তুশাস্ত্র মতে, কিছু ইনডোর প্ল্যান্ট বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং অশুভ শক্তি দূর করে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে। এমন চারটি গুরুত্বপূর্ণ ইনডোর প্ল্যান্ট সম্পর্কে জেনে নিন। প্রথমেই আসে লাকি ব্যাম্বু। বাস্তু মতে, এই গাছ ঘরে সৌভাগ্য ও আনন্দের বার্তা নিয়ে আসে। এর কাণ্ডের সংখ্যার ওপর ভিত্তি করে এটি স্বাস্থ্য ও অর্থ লাভে সহায়ক।

দ্বিতীয়ত, তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ স্থান রয়েছে। এটি ভেষজ গুণেই সমৃদ্ধ, বাস্তু মতে নেতিবাচক শক্তি দূর করতেও কার্যকরী। বাড়ির মূল ফটকের সামনে তুলসী গাছ লাগানো শুভ। তৃতীয়ত, মানিপ্ল্যান্ট। আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে এটি সুপরিচিত। এটি ঘরের অশুভ শক্তি নষ্ট করে শুভ শক্তি প্রদান করে। বাতাস থেকে টক্সিন দূর করে মানসিক চাপ কমাতেও সাহায্য করে। শুকিয়ে যাওয়া মানিপ্ল্যান্ট অশুভ লক্ষণ।

চতুর্থত, স্নেক প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে এটি অন্যতম। অন্দরসজ্জার পাশাপাশি স্নেক প্ল্যান্ট ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সহায়ক। মশার ধূপ, রান্নাঘর বা বাথরুমের দূষণ থেকে বাতাসকে মুক্ত রাখে। এটি বাড়ির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, ইনডোর প্ল্যান্ট ঘরের দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে লাগানো ভালো। কাঁটাযুক্ত কোনো গাছ বাড়িতে না রাখাই উচিত, কারণ এগুলি নেতিবাচক শক্তি বেশি আকর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর