[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ বাগুইআটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি ও এক প্রোমোটারকে মারধরের অভিযোগে শুক্রবার সকালে বাগুইআটি থানার তদন্তকারীরা তাঁকে আটক করে। বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরেই একাধিক অভিযোগ ছিল।

পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে এক প্রোমোটারের কাছ থেকে তোলাবাজি করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। প্রোমোটার টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই সময় মামলা দায়ের হলেও সমরেশ ফেরার ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে আগাম জামিন নেন। তবে জামিন পাওয়ার পরও তাঁর দৌরাত্ম্য কমেনি বলে স্থানীয়দের অভিযোগ।

সম্প্রতি নতুন করে তোলাবাজির অভিযোগ ওঠায় ফের এফআইআর দায়ের হয়। পাশাপাশি, রাজ্য সরকার পরিবর্তনের পর পুরনো মারধরের মামলার তদন্তও নতুন করে শুরু হয়। মুখ্যমন্ত্রী পদে বসেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, “দুর্নীতিবাজ বা তোলাবাজ কেউ রেহাই পাবে না।” এরপরই পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। বিভিন্ন থানায় দায়ের থাকা পুরনো-নতুন মামলার ভিত্তিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল সমরেশ চক্রবর্তীর নাম। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, নানা অভিযোগের ভিত্তিতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। আরও অভিযোগ উঠলে অতিরিক্ত ধারা যুক্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর