ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ তৃণমূল এবারের বিধানসভায় হেরে যাওয়ায় কোন ঠাসা হচ্ছে বিভিন্ন দপ্তরে । বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয়েছে, বিদায়ী রাজ্য সরকারের ক্রমাগত অসহযোগিতার জন্য রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলি থমকে ছিল। তৃণমূল সরকারের আমলে প্রশাসনের নিষ্ক্রিয়তার যাত্রী নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্যের অবনতি হলেও কাজ আটকে ছিল বলে রেলের তরফে দাবি করা হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ‘যাত্রী সুরক্ষা আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। বিদায়ী সরকারের তৈরি করা বাধাগুলো এখন অপসারিত হচ্ছে। আমরা দিনরাত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বমানের এবং নিরাপদ রেল পরিষেবা পায়।’

এই মুহূর্তে হাওড়া স্টেশনের কাছে অবস্থিত বেনারস এবং চাঁদমারি রোড ওভারব্রিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। রেল প্রশাসন বারবার সতর্ক করা সত্ত্বেও বিদায়ী সরকার ট্রাফিক ব্লকের অনুমতি না দেওয়ায় মেরামতির কাজ শুরু করা যায়নি এমনই বিস্ফোরক  বক্তব্য রেল কর্তৃপক্ষের ।

এমনকি জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েও বিগত প্রশাসনের কাছ থেকে কোনও সদর্থক সাড়া পাননি। যেখানে ১০০ শতাংশ টাকা দিচ্ছে রেল, সেখানে কেন কাজ আটকে রাখা হল, তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর