সমাজমাধ্যমে শোকের ছায়া :জনপ্রিয় সারমেয় সন্তুর মৃত্যু

ব্যুরো নিউজ,৩রা মার্চ :মিষ্টি ব্যবহার এবং হাস্যকর ভিডিওর মাধ্যমে লাখ লাখ ভক্তের মন জয় করা সন্তুর জীবনাবসান ।সম্প্রতি ৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা কুকুর সন্তু। তার মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভারত ও বাংলাদেশসহ দুই দেশেই শোকের ছায়া নেমে আসে। তার অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রের বক্রী গতিতে ভাগ্য বদল! এই রাশিগুলির জন্য আসছে সুখ ও সাফল্য

সন্তুর মৃত্যুর খবর তার ফেসবুক পেজ থেকে জানানো হয়। একটি আবেগপূর্ণ পোস্টে তার পরিবারের সদস্যরা লিখেছেন, ‘‘আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গেছে। ২৬শে এপ্রিল, ২০১৬ – ২ মার্চ ২০২৫, রাত ১১টা ১৫ মিনিটে, ৮ বছরের সন্তু মারা যায় ’ এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং অনুরাগীরা শোক প্রকাশ করতে শুরু করেন।শুধু বাংলাদেশেই নয়, ভারতের বিভিন্ন জায়গাতেও সন্তুর ছিল প্রচুর ফ্যান। তার সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ লক্ষ অনুসরণকারী ছিল। সন্তুর ভিডিওগুলো, যা মজার এবং হৃদয়স্পর্শী ছিল, সেগুলো নানা সময়ে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ব্যাপকভাবে শেয়ার করা হত। সন্তু তার ভিডিওতে প্রায়ই হাস্যকর এবং মনোরঞ্জক মুহূর্ত তৈরি করত, যা দর্শকদের ভালোবাসা অর্জন করেছিল।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি শনির অস্ত যাওয়ার দিন, তিনটি রাশিতে আসতে পারে বড় পরিবর্তন

সন্তুর মৃত্যুর খবরে তার ফ্যানরা হতবাক এবং গভীর দুঃখ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, সন্তু ছিল তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ও তাঁর শোক প্রকাশ করে লিখেছেন, ‘‘কী বলব কিছুই বুঝতে পারছি না।’’ এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী বলব ভাষা নেই। বুক ফেটে কান্না আসছে। সন্তু যেখানেই থাকিস ভাল থাকিস।’’

মার্চ মাসে কোন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্য উজ্জ্বল জেনে নিন 

সন্তুর পরিবার জানায়, বেশ কিছুদিন ধরেই তার শরীর খারাপ ছিল। সম্প্রতি, ভারত থেকে চিকিৎসার জন্য ওষুধ নিয়ে আসার জন্য একটি পোস্টও করা হয়েছিল। তারপর থেকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং ২ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু ঘটে। সন্তুর মৃত্যু তার অনুরাগীদের জন্য গভীর শোকের মুহূর্ত হিসেবে পরিণত হয়েছে।সন্তুর মতো একটি প্রাণের আকস্মিক মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। অনেকেই সামাজিক মাধ্যমে সন্তুকে স্মরণ করছেন এবং তার স্মৃতিকে চিরকাল মনে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর