অদ্ভুত ঘটনা: ১৫ বছর বয়সি নাবালিকার গর্ভবতী হওয়ার অদ্ভুত কাহিনী

ব্যুরো নিউজ,৩রা মার্চ : আজকাল খবরের শিরোনামে এমন ঘটনা শোনা যায়, যা অপ্রত্যাশিত হলেও এটাই সত্য। যোনিদ্বার ছাড়াই ৯ মাসের অন্তঃসত্ত্বা হলেন আফ্রিকার লেসোথো শহরের এক ১৫ বছরের এক নাবালিকা। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে।

লম্বা হওয়ার সহজ উপায় এই আসন। জানুন

সম্প্রতি, ওই নাবালিকা কিছুদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা যে ফলাফল পেয়েছেন, তা দেখে তাদের চোখ বড় হয়ে যায়। জানা যায়, ওই ১৫ বছর বয়সি নাবালিকা ৯ মাসের অন্তঃসত্ত্বা!বিজ্ঞান পত্রিকা ‘ব্রিটিশ জার্নাল অফ অবসটেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি’তে এই অদ্ভুত ঘটনার বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ওই নাবালিকা যে অবস্থার শিকার, তাতে কৃত্রিম প্রজনন পদ্ধতি (IVF) ছাড়া গর্ভবতী হওয়া সম্ভব নয়। কিন্তু চিকিৎসকদের কাছে এই ঘটনাটি ছিল একেবারে অবিশ্বাস্য।

মার্চ মাসে কোন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্য উজ্জ্বল জেনে নিন 

পরে জানা যায়, নয় মাস আগে ওই নাবালিকা এক ব্যক্তির সঙ্গে মুখ-মিলনে অংশ নিয়েছিলেন। কিন্তু ওই সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নাবালিকার তলপেটে একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়, যা ক্ষত সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, ওই সময় ঘটনাক্রমে সেই ব্যক্তির বীর্য ওই ক্ষতে প্রবাহিত হয় এবং শুক্রাণু ওই ক্ষতস্থান থেকে তার জননাঙ্গে পৌঁছে যায়। এইভাবে, অস্বাভাবিক উপায়ে নাবালিকাটি গর্ভবতী হয়ে পড়েন।

কোষ্ঠকাঠিন্য দূর করতে গোরক্ষাসন, এই সহজ আসনেই মিলবে স্বস্তি 

তবে, এখানে আরও একটি প্রশ্ন ওঠে। পেটের ভিতরে বিভিন্ন ধরনের পাচক রস তৈরি হয়, যেগুলোর মধ্যে থাকে শক্ত অ্যাসিড। এই অ্যাসিডের মধ্যে শুক্রাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু চিকিৎসকদের মতে, মেয়েটি অপুষ্টিতে ভুগছিলেন। তার পাচক রসের পরিমাণ অত্যন্ত কম ছিল, যার কারণে শুক্রাণু বেঁচে গেছে। চিকিৎসকরা এই পরিস্থিতিকে বিরল থেকে আরও বিরল বলেই মনে করছেন।এভাবে, এক অভাবনীয় ঘটনা চিকিৎসকসহ অনেকেরই চক্ষু চড়কগাছ করেছে। এমন ঘটনা চিকিৎসাশাস্ত্রে বহু বছরেও ঘটেনি, এবং সেটাই এটিকে আরও অদ্ভুত করে তুলেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর