‘সইফ আলি খানের হামলাকারী’ সন্দেহে আটক যুবক

ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি:প্রথমে ‘সইফ আলি খানের হামলাকারী’ সন্দেহে পুলিশ যে যুবককে আটক করেছিল, সেই যুবক পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, শুধু শারীরিক হেনস্থা নয়, তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগের কারণে তিনি চাকরি হারিয়েছেন এবং বিয়েটি ভেঙে গিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসায় সবার সামনে তার জীবন ও খ্যাতি বিপর্যস্ত হয়ে পড়েছে।যুবকের নাম আকাশ কৈলাশ কনোজিয়া, বয়স ৩১ বছর। তিনি কোলাবার বাসিন্দা এবং ১৭ জানুয়ারি রাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে চড়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে বিলাসপুর যাচ্ছিলেন।

কি কি কারণে আপনার চুল পড়া থেকে চুল পাতলা হওয়া এবং আরও বিভিন্ন রকমের চুলের সমস্যা হচ্ছে জানেন?

শারীরিক ও মানসিক হেনস্থার শিকার

দুর্গ স্টেশনে হঠাৎ তাকে আটক করে আরপিএফ (রেলওয়ে পুলিশ ফোর্স) এবং সন্দেহভাজন হিসেবে তাকে ‘সইফ আলি খানের হামলাকারী’ হিসেবে চিহ্নিত করে। আকাশের নাম এবং ছবি সহ একটি প্রেস বিবৃতিও প্রকাশ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।এ ঘটনার পর আকাশের জীবন একেবারে পাল্টে যায়। তাকে বারবার বোঝানোর পরও পুলিশ তার কথা বিশ্বাস করেনি এবং তাকে নানা ধরনের শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হতে হয়। পরবর্তীতে ভুল বুঝে তাকে ছেড়ে দেওয়া হলেও ততক্ষণে সব কিছু প্রায় শেষ হয়ে গেছে। আকাশের চাকরি চলে যায়, আর তার হবু বিয়েটিও ভেঙে যায়।আকাশ জানিয়েছেন, ১৭ জানুয়ারি রাতে মুম্বই পুলিশের তরফে তাকে একটি ফোন করা হয়েছিল, যেখানে তাকে বাড়িতে থাকার ব্যাপারে জানতে চাওয়া হয়। কিছু প্রশ্নোত্তর শেষ হলে ফোন কেটে দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে তাকে আরপিএফের হাতে আটক করা হয়।

ইমোশনাল ক্ল্যারিটির ভূমিকাঃ শরীরের প্রদাহ এবং বিষণ্নতার মধ্যে সম্পর্ক কি জানুন

এর পর একদিন ধরে তাকে হেনস্থা করা হয়, যদিও সে বার বার তাদের জানাতে চেষ্টা করেছিল যে সে সইফ আলি খানের উপর হামলা করেননি। ১৫ জানুয়ারি রাতে সইফ আলি খানকে হামলার শিকার হন, এবং তাকে রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে এবং প্রথমে ৪ জনকে আটক করা হয়। পরে, ঠাণে এলাকার এক শ্রমিক বসতি থেকে শরিফুল ইসলাম শেহজ়াদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর