তারক মেহতা খ্যাত সনু ঝিল মেহতা

ব্যুরো নিউজ,২ জানুয়ারি:জনপ্রিয় টেলিভিশন শো “তারক মেহতা কা উল্টা চশমা”-র সোনু অর্থাৎ ঝিল মেহতা তার দীর্ঘদিনের প্রেমিক আদিত্য দুবেকে ২৮ ডিসেম্বর বিয়ে করেছেন। তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনার ঝড়। ঝিলের বিয়ের সাজ ছিল অত্যন্ত অনিন্দ্য সুন্দর।লাল লেহেঙ্গা,বড় ঘোমটা, আর ব্যান্ডের সাথে মণ্ডপে প্রবেশ ভীষণ সুন্দর ছল। আর আদিত্যর পোশাক ছিল অফ হোয়াইট পাঞ্জাবি যাতে তাকে দেখাচ্ছিল একদম রাজপুত্রের মতো।

৭০০ ফুট গভীর বোরওয়েল থেকে অবশেষে উদ্ধার তিন বছরের চেতনা, কেমন আছে সে?

কোনো কিছুই অসম্ভব নয়


ঝিল এবং আদিত্যর ভালোবাসা বহু বছরের। তারা একে অপরকে ১২ বছর বয়সে ডেটিং শুরু করেছিলেন এবং ১৪ বছর ধরে প্রেমের পর, অবশেষে একে অপরের সঙ্গে জীবনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বিয়ের সময়, ঝিলকে দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন আদিত্য। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে, যা তাদের সম্পর্কের গভীরতা ও আন্তরিকতা স্পষ্টভাবে প্রকাশ করে।

নতুন বছরের জন্য শান্তি, আনন্দ এবং ভালোবাসা চাইলেন নাতাশা স্ট্যানকোভিচ

বিয়ের পরেও ঝিল অভিনয় জগত থেকে দূরে থাকলেও তার নতুন জীবন বেশ সফল। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী এবং মার্কেটিং এজেন্সি Hextech.media শুরু করেছেন। এছাড়া, তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড প্রোমোট করেন। আদিত্যও তার ইনস্টাগ্রাম বায়োতে নিজেকে গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উল্লেখ করেছেন।এই নতুন যুগলদের জীবন একটি সুন্দর উদাহরণ যে, প্রেম এবং পরিশ্রমের মাধ্যমে কোনো কিছুই অসম্ভব নয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর