২৫ ডিসেম্বর সূর্য-মঙ্গলের প্রতিযুতি যোগ

ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব যখন কোনও গ্রহের সঙ্গে মিলিত হয়ে বিশেষ যোগ তৈরি করেন, তখন তার প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয়, সমাজ এবং দেশের উপরেও পড়ে। এই বছর বড়দিনে, অর্থাৎ ২৫ ডিসেম্বর, সূর্য আর মঙ্গল একে অপরের ১৫০ ডিগ্রি কোণে অবস্থান করে তৈরি করতে চলেছেন প্রতিযুতি যোগ। এই মহাজাগতিক ঘটনাটি একাধিক রাশির জন্য বিশেষ শুভ সময় বয়ে আনতে পারে। আসুন, দেখে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা এই সময় লাভবান হবেন।

মকর রাশির জন্য ২০২৫ সাল কেমন যাবে জেনে নিন

মিথুন

সূর্য-মঙ্গলের প্রতিযুতি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ব্যবসায়ীরা এই সময় আকস্মিকভাবে বড় মুনাফা অর্জন করতে পারেন। আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। কর্মজীবীদের জন্য নতুন দায়িত্ব এবং পদোন্নতির সম্ভাবনা উজ্জ্বল। এই সময় সম্পত্তি বা নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে। আপনার আত্মবিশ্বাস এই সময় উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের পথ সুগম করবে।

২০২৫ সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে?

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জন্য প্রতিযুতি যোগ অর্থনৈতিক এবং ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করবে। এই সময় আয় বৃদ্ধি পাবে এবং অর্থ সঞ্চয়ের সুযোগ মিলবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ আসবে, এবং দীর্ঘদিনের বিবাদ মিটে যাবে। কোনও ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ঝোঁক বাড়বে, যা মানসিক শান্তি এনে দেবে।

২০২৫ সাল কেমন যাবে তুলা রাশির জন্য? সুখ ও সমৃদ্ধির বার্তা আনবে কি? জেনে নিন

কর্কট

কর্কট রাশির জাতকদের জন্য এই প্রতিযুতি লাভদায়ক হতে পারে। ব্যবসায়ীরা বড় অঙ্কের মুনাফা অর্জন করবেন। এই সময় সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। যারা একা রয়েছেন, তাদের জীবনে নতুন সঙ্গী আসতে পারে। প্রভাবশালী কারও সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য শুভ সময়। সঞ্চয়ের প্রবণতা বাড়বে, এবং পরিকল্পিত কাজ থেকে সুফল মিলবে।

২০২৫ সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জেনে নিন 

এই মহাজাগতিক প্রতিযুতি যোগের প্রভাব শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, সামগ্রিকভাবেও ইতিবাচক হতে পারে। তাই যারা উল্লেখিত রাশির অন্তর্গত, তাদের জন্য এটি নতুন সুযোগ ও উন্নতির সময় হতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর