আপনি কি জানেন শীতকালে রক্তচাপ বৃদ্ধি পায়

ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:শীতকালে অনেকেরই রক্তচাপের সমস্যা বেড়ে যায়, বিশেষত উচ্চ রক্তচাপের সমস্যা যাদের রয়েছে, তাদের জন্য এই সময়টি আরও বেশি সতর্ক হওয়ার সময়। শীতের তাপমাত্রা কমে গেলে শরীরের শিরা ও ধমনীগুলি সংকুচিত হয়ে যায়, যার ফলে রক্ত সঞ্চালন কমে যায় এবং রক্তচাপ বাড়তে থাকে। এর ফলে হৃদ্‌রোগের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে। শীতকালে শরীরচর্চার অভাব ও অলসতা আরও রক্তচাপ বাড়িয়ে দেয়।

বায়ুদূষণের গ্রাসে ভারতঃ শ্বাসকষ্টে বিপন্ন প্রাণ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা জানুন

সমস্যা থেকে মুক্তির পথ


তবে কিছু সতর্কতা অবলম্বন করলে শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কী কী নিয়ম অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়:

১) সঠিক খাদ্যাভ্যাস: শীতকালীন সবজি ও ফল খাওয়া উচিত যেমন গাজর, পালং শাক, শীতকালীন মিষ্টি আলু ইত্যাদি। বাইরের খাবার বা ভাজাভুজি এড়িয়ে চলুন কারণ এগুলি রক্তচাপ বাড়াতে পারে।

২) শরীরচর্চা: যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের এই সময়ে একটু সতর্ক থাকতে হবে। বাইরে গিয়ে অতিরিক্ত শরীরচর্চা না করে বাড়িতে অথবা জিমে নিয়মিত কাজ করতে পারেন। ওয়েট ট্রেনিং বা কার্ডিয়ো শরীরের প্রয়োজন অনুযায়ী করা উচিত।

৩) রক্তচাপ মাপুন: হার্টের রোগীরা নিয়মিত রক্তচাপ মেপে রাখুন। শরীরে অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

রাহুর কুপ্রভাব কাটাবেন কিভাবে? কি কি করলে পাবেন সুফল জেনে নিন এখনই 

৪) লেয়ার পোশাক পরুন: শীতের সময় খুব ভারী পোশাক পরা উচিত নয়। বরং লেয়ার করে পোশাক পরলে গরমের সময় এক আস্তরণ খুলে রাখতে পারবেন যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে।

৫) চা-কফি কম খাওয়ার চেষ্টা করুন: শীতকালে অনেকেই অতিরিক্ত চা বা কফি খান যা রক্তচাপ বাড়াতে পারে। তাই একদিনে ৫-৬ কাপ কফি খাওয়া থেকে বিরত থাকুন। অ্যালকোহলও পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

যৌনতার পর যোনিতে ক্ষত? কারণ, প্রতিকার এবং সচেতনতার সহজ উপায় জেনে নিন

৬) যথেষ্ট জল পান করুন: শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে অনেকেরই জল খাওয়া কমে যায়। কিন্তু শরীরে জল না থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি।

এই নিয়মগুলি মেনে চললে শীতকালে রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্বাস্থ্য ভালো রাখতে প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করা আপনার জন্য হতে পারে সবচেয়ে কার্যকরী।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর