সাইবার অপরাধ

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেফতারির মতো জালিয়াতির ঘটনা রোধ করতে আবারও কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি) ১,৭০০ স্কাইপ এবং ৫৯,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলি বন্ধ করে দিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার মঙ্গলবার লোকসভায় এই পরিসংখ্যান প্রকাশ করেছেন।

অস্কারে জায়গা করে নিল ‘পুতুল’-এর গান ‘ইতি মা’, বাঙালি পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ইতিহাস সৃষ্টি

অপরাধীদের শনাক্ত করে তাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে

সঞ্জয় জানান ২০২১ সালে আইফোরসি-র অধীনে ‘সিটিজ়েন ফিন্যান্সিয়াল ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল। এর মাধ্যমে আর্থিক জালিয়াতির অভিযোগ জমা দেওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে। বর্তমানে, প্রায় ৯ লাখ ৯৪ হাজার অভিযোগের ভিত্তিতে ৩,৪৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সাইবার অপরাধীদের শনাক্ত করে এবং তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। চলতি বছর ১৫ নভেম্বর পর্যন্ত ৬ লক্ষ ৬৯ হাজার সিমকার্ড বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে ১৭ হাজার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, যেগুলি লাওস, কম্বোডিয়া, তাইওয়ান ইত্যাদি দেশ থেকে পরিচালিত হচ্ছে। দেশের সাইবার জালিয়াতদের একটি তালিকা তৈরি করেছে সরকার, যাতে সাধারণ নাগরিকেরা তাদের ফোন নম্বর দিয়ে সন্দেহভাজন ব্যক্তির তথ্য যাচাই করতে পারেন।এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাইবার অপরাধ নথিভুক্তির পোর্টাল (এনসিআরপি) এর মাধ্যমে ৭ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১২০ কোটি টাকা এবং লগ্নির টোপ দিয়ে প্রতারণার মাধ্যমে ২২২ কোটি ৫৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ২০২৩ সালে সাড়ে ১৫ লাখেরও বেশি সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়েছে।

 রাজ্যে শীতের আমেজ ফিরছে, তাপমাত্রা নামবে চলতি সপ্তাহেই

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে সতর্ক করে বলেছেন যে, এমন ঘটনা ঘটলে ভয় না পেয়ে শান্তভাবে ফোন কলটি রেকর্ড করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা ঘটলে ন্যাশনাল সাইবার হেল্পলাইনে (১৯৩০) ফোন করে অভিযোগ জানাতে হবে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর