‘ভারতীয় রাষ্ট্রনায়কদের ভুল সিদ্ধান্তের ফল’ বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান অত্যাচার

ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন।রবিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সামনে মন্তব্য করেন, আমাদের পূর্বপুরুষেরা অতীতে যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, এখন তা বাংলাদেশে হিন্দুদের ভোগ করতে হচ্ছে।এই পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী ভারতবর্ষের রাষ্ট্রনায়করা। কারণ স্বাধীনতার আগে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা এই অবস্থায় পৌঁছেছি।বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, সেখানে হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই, চাকরি নেই, প্রতারিত মেধাবী ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে। অথচ বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, মন্দির ও চার্চ ভাঙা হচ্ছে, এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষ সেটিকে সেলিব্রেট করছে, এমনকি বেলডাঙ্গায় ইন্টারনেট বন্ধ করে রাখতে হয়েছে।’

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে বড় আন্দোলন, কলকাতা অচল করার হুঁশিয়ারি

ভারতের রাষ্ট্রনায়করা দায়ী


শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধরা আক্রান্ত হচ্ছেন। তাদের মন্দির ও গির্জা ভাঙা হচ্ছে। ভারত সরকার কড়া বার্তা দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রাখারও চেষ্টা করছে। তবে, আমরা বিশ্বাস করি যে, সারা পৃথিবীর হিন্দুরা একদিন এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’ তিনি আরও জানান, ‘বাংলাদেশের বর্তমান সরকার চেষ্টা করছে দেশটিকে হিন্দুশূন্য করতে।’ বাংলাদেশে ভারতীয় হিন্দু যুবকের ওপর হামলার প্রসঙ্গে শমীক বলেন, ‘এটা হওয়ারই ছিল। যারা তক্ষশীলা, বিক্রমশিলা, নালন্দাকে ধ্বংস করেছে, তারাই বাংলাদেশের জন্মদাতা। এই ইসলামিক মৌলবাদী শক্তি তাদের মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা অতীতে যে অত্যাচার ভোগ করেছে, এখন সেটা বাংলাদেশে হিন্দুদের ভোগ করতে হচ্ছে। এর জন্য ভারতের রাষ্ট্রনায়করা দায়ী।’

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

বাংলাদেশে হিন্দু সাংবাদিকদের কর্মস্থলে ঘেরাও প্রসঙ্গে শমীক বলেন, ‘বাংলাদেশে হিন্দু হয়ে থাকতে এখন অপরাধ মনে করা হচ্ছে। কমিউনিস্ট পার্টির নেতা, যিনি ধর্ম বিশ্বাস করেন না, তার প্রথম দিনেই গুলি করে খুন করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলা কমিউনিস্টরা এই ঘটনার প্রতিবাদ পর্যন্ত করেননি।’ শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘বাংলাদেশ প্রশাসন সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে না। জামাত, সেনা এবং পুলিশ একযোগে এই আক্রমণ চালাচ্ছে। আজ সকালে চট্টগ্রামের হরিজন বস্তির সামনে এক মুসলিম যুবকের মৃতদেহ পাওয়া গেছে, এরপর পুরো বস্তি পুড়ে ছাই হয়ে গেছে।’ শমীক ভট্টাচার্যের এসব বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের ওপর অত্যাচারের চিত্র অত্যন্ত স্পষ্ট হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর